• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
হেডলাইন :
এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি

বীরগঞ্জ পৌরসভায় ৬১৫ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন / ১১৬ দেখেছেন
আপলোড : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মোজাম্মেল হক :বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বৈদ্যর দোকান এলাকা থেকে শান্তিবাগ মসজিদ ইউনিব্লক সড়কের কেটি মঞ্জিল হয়ে সামসুলের বাড়ি পর্যন্ত প্রায় ৬১৫ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
প্রায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার প্রশাসক দীপংকর বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার তদন্ত ওসি শিহাব উদ্দিন, বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম মাজু, বীরগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আলহাজ্ব মোঃ মোকারম হোসেন চৌধুরী পলাশ, বীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম দুলাল, সদস্য সচিব তানভির চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ জব্বার, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, বীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আরিফ মাসুম পল্লব এবং ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মেহেদী হাসানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, ড্রেন নির্মাণ কাজটি সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..