• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

‎বরিশালে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

‎পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ / ২৪ দেখেছেন
আপলোড : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বরিশাল সদর উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প ও মুখ ও দাঁতের স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


‎সোমববার ২৭ শে জুলাই দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে নামিরাহ লেজার ডেন্টাল কেয়ার এবং  কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে  লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন।


‎উক্ত ক্যাম্পে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে দাঁত ও মুখগহ্বরের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং ওরাল হাইজিন সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়। এছাড়াও দাঁতের বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত পরিচর্যা, সঠিকভাবে ব্রাশ করার নিয়ম এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।


‎ক্যাম্পে সেবা প্রদান করেন বিশিষ্ট ডেন্টাল সার্জন ডা. ইজাজুল কবির হৃদয়, ডা. সাকিয়া বিনতে  ফারুক এবং ডা. উম্মে খাদিজাতুল কুবরা। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা আন্তরিক ও মানসম্মত সেবা গ্রহণের সুযোগ পান। সাধারণ শিক্ষার্থী ছাড়াও এতে অভিভাবকবৃন্দ চিকিৎসা সেবা গ্রহন করে।


‎আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় মানসম্মত ডেন্টাল সেবা পৌঁছে দেওয়া এবং মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও বরিশালের বিভিন্ন এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক ফ্রি ডেন্টাল ক্যাম্প ও স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..