• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
হেডলাইন :
সবাইকে সুন্দরবনের গুরুত্ব বুঝতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজনে বক্তারা দৌলতপুর আলিম মাদ্রাসায় হেফজ বিভাগের কোরআন শরীফ পাঠদান কার্যক্রমের শুভ সূচনা মোহনগঞ্জে বিএডিসির বীজে নষ্ট কয়েক হাজার কাঠা জমির বোরো ফসল কৃষক দিশেহারা বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজানের জানাজা সম্পন্ন হয়েছে। ৬ বছর পর আনোয়ারায় ফিরছে ১৩০ বছরের বৈশাখী মেলা ও বলী খেলা ডায়ালাইসিস এর কষ্ট সহ্য হয়না, রাজবাড়ীর ভ্যানচালক শরিফুল বাঁচতে চায় নড়াইলের লোহাগড়ায় দাফনের ৭ মাস পর পার্ক ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন ও ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত কিশোরগঞ্জে ফিসারি দখলের পাঁয়তারা, অপপ্রচারের অভিযোগ

ভুলবাকুটিয়া দক্ষিণ পাড়া উন্নয়ন প্রকল্পের অগ্রযাত্রা

মো. মনিরুল ইসলাম; স্টাফ রিপোর্টার: / ৩৩৭ দেখেছেন
আপলোড : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় ভুলবাকুটিয়া দক্ষিণ পাড়া উন্নয়ন প্রকল্পের এক্যবদ্ধ অগ্রগতি শুরু হয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা চিন্তা করে, গ্রামের সচেতন জনগোষ্ঠীর সমন্বয়ে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা, মানসিক পজিটিভি, শিক্ষা ও সামাজিক সেবায় ইতিবাচক পরিবর্তনের ব্যক্তিগত প্রকল্প শুরু হয়েছে।

প্রকল্পের বাস্তবায়ন কমিটি ও উপদেষ্টা মণ্ডলীবৃন্দের মাধ্যমে জানা যায়, উক্ত প্রকল্পের আওতায় ইতোমধ্যে সড়ক সংস্কারের কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে।

গ্রামের পূর্ব পাশের সংযোগ সড়কের কাজের পাশাপাশি তরুনদের সাথে নিয়ে প্রতিটি কাজে ঐক্যবদ্ধ থাকার আহব্বান করা হয়েছে। এতে করে এলাকাবাসীর যাতায়াত সহজকরন হবে সেই সাথে সামাজিক জীবনমান হবে সুশৃঙ্খল। শুধু গ্রাম নয়, মানবসম্পদ তৈরি হবে দেশের কাঠামোগত কাজেও, এমনটিই মনে করেন উক্ত প্রকল্পের সুধীমহল।
এই কাজ চালু হলে স্থানীয়দের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষা খাতে উন্নয়নের লক্ষ্যে তরুনদের মাঝে সচেতনতা বৃদ্ধি করারও অবকাঠামো সংস্কারের অন্যতম কাজ।

স্থানীয় বাসিন্দা ও উপদেষ্টা পারিষদের সদস্যবৃন্দদের মধ্যে কুরবান মেম্বর, হাজী ওসমান গণী, মোসলেম গায়ান, আব্দুর রাজ্জাক, হাজী আব্দুল জব্বারসহ সাধারণ মানুষজন জানান, আগে এই রাস্তায় চলাচল করা খুব কষ্টকর ছিল। এখন রাস্তা ভালো হলে আমাদের দৈনন্দিন জীবন অনেক সহজ হবে।
প্রকল্প সংশ্লিষ্ট উদ্দোক্তারা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তবে কিছু এলাকায় সরকারের কাজের ধীরগতি নিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষও দেখা গেছে। তাই এই কাজকে দ্রুততম শেষ করতে ব্যক্তিগতভাবে কাজের অগ্রগতি বাড়ানোই আমাদের মূল কাজ। কেননা, কৃষিজ এলাকা হওয়ার যাোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির বিকল্প নেই।

গরু প্রতিপালন, কৃষি জাতীয় ফসল সহজে বহন, রুগিদের অতি সহজে হাসপাতালে প্রেরন, সকল পেশাজীবীর জীবনমান সহজকরন ও কাজের গতি দ্রুততম করতেই এমন মানবিক উদ্দোগ গ্রহণ প্রশংসনীয় হচ্ছে।

সার্বিকভাবে, ভুলবাকুটিয়া দক্ষিণ পাড়া উন্নয়ন প্রকল্পটি স্থানীয় জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে এ অঞ্চলটি একটি আধুনিক ও পরিকল্পিত ডেভেলপমেন্ট গ্রাম হিসেবে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..