• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

গোমতি বি.কে উচ্চ বিদ্যালয়ের এলামনাই ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমন্বয়ক কমিটি গঠন

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / ৫৭ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোমতি বি.কে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এলামনাই ও পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গত ১৫ তারিখ রাত ৯টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হন। সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটির সদস্যরা হলেন— মোঃ আব্দুর রশিদ বাদশা,মোঃ মনিরুল হাসান মোল্লা,মোঃ জালাল আহমেদ,মোঃ আফজাল ভূঁইয়া,নাদির আহম্মদ,মোঃ সুলতান ভূঁইয়া এবং মোঃ তোফাজ্জল হোসেন টিয়ালী।

পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ আয়োজনকে ঘিরে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে মেধা,শ্রম ও সময় দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সহযোগিতায় এগিয়ে আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন— ড. মোঃ আবুল হাসেম,কমল বিকাশ ত্রিপুরা,মোঃ ফারুক মাস্টার,মোঃ জসিম উদ্দিন,মোঃ আনোয়ার ভূঁইয়া, এএসআই মোঃ আল আমিন,মোহাম্মদ শামীম,মোঃ এরশাদ আলী মাস্টার,মফিজুল ইসলাম (মুন্না),মোঃ আক্তার (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়),মোঃ মুসা,মোঃ হানিফ,জহিরুল ইসলাম টিপু,এবং মোঃ ইব্রাহিম (আর্মি)।

আয়োজকরা জানান,শিগগিরই পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ,স্থান ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে। এই আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার,স্মৃতিচারণ এবং নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..