• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের কিশোরগঞ্জ

জেলা প্রতিনিধি / ১২ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট জামে মসজিদে জুমার নামাজের আগে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। এ কর্মসূচিতে অংশ নিয়ে মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।
তিনি বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর ভয়াবহ প্রভাবে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। একটি এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে মাদক প্রতিরোধে পুলিশ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ওসি আরও জানান, মনিপুরঘাটসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, মাদকবিরোধী অভিযানে কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হচ্ছে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে আরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
এ সময় মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ধর্মীয় স্থান থেকে এ ধরনের সচেতনতা বার্তা মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক।
কর্মসূচিতে অংশগ্রহণকারী মুসল্লিরাও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মনিপুরঘাটসহ পার্শ্ববর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..