• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: / ১২ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরিয়াকোনা ৪নং ওয়ার্ডে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর চরিয়াকোনা ৪নং ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে মসজিদের মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম রনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতা মো. হামিদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাকিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক ও জুয়া বর্তমানে সমাজে ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এর প্রভাবে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। তাই এ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, যারা মাদক ব্যবসা ও জুয়ার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশ থেকে এলাকাবাসী মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে প্রশাসনের কার্যকর ও কঠোর ভূমিকা কামনা করেন। পাশাপাশি, আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..