• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি যাতায়াত সুবিধা, পাশে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানা

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম: / ৩৫ দেখেছেন
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আগামী ২১ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান (দাখিল) পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ও সহায়তার উদ্যোগ নিয়েছেন আনোয়ারা উপজেলার ৮ নং চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট নুরুল কবির রানা।
তার পক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি জানানো হয়েছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও শুভকামনা। পাশাপাশি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত রয়েছে—
কৈনপুরা উচ্চ বিদ্যালয়
চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়
সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার দিনগুলোতে নিরাপদ ও সময়মতো কেন্দ্রে পৌঁছানোর সুযোগ তৈরি করে শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এ বিষয়ে এডভোকেট নুরুল কবির রানা বলেন,
“শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়াই আমাদের অঙ্গীকার। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষিত প্রজন্মই পারে একটি সমৃদ্ধ ও আলোকিত ভবিষ্যৎ নির্মাণ করতে।”
তিনি আরও জানান, শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ চাতরী ইউনিয়ন গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..