• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পানছড়ি প্রতিনিধি : / ২৯ দেখেছেন
আপলোড : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

‎পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মুনিন্দ্র লাল ত্রিপুরা এবং সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদেক আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।

‎অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু জয় কুমার চাকমা, ৩নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু উচিত মনি চাকমা, ১৪৫নং বড় পানছড়ি মৌজার হেডম্যান বাবু চারু বিকাশ রোয়াজা, সমাজসেবক মুনিন্দ্র লাল ত্রিপুরাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

‎অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও দোয়া কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..