• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
হেডলাইন :

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী / ২৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজবাড়ীতে ট্রেনের নিচে কাটা পড়ে বাবলু খান (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টার পর রাজবাড়ী-ঢাকা রেলপথের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবলু খান ফরিদপুর সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত আবু খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু খানের দুই ছেলে সৌদি আরবে থাকেন।
তাদের বিদেশে পাঠাতে গিয়ে তিনি কয়েক লাখ টাকা ঋণে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে ওই ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদারদের চাপ বাড়তে থাকে। প্রায়ই পাওনাদাররা বাড়িতে এসে টাকা আদায়ের জন্য চাপ দিতেন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার সকালে তিনি বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় রেললাইনে যান এবং রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..