• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজন

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ১৯ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

যুবসমাজের ক্ষমতায়ন ও সুন্দরবনের পাশ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ শক্তিশালী করন। আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজন
(৩০ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১ টায় মোংলার ছবেদখান মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াইল্ডটিমের উদ্যোগে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের উপর গুরুত্ব বাড়বে এবং সুন্দরবন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এতে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রোগ্রামে অংশগ্রহন করেন।ভিডিও উপস্থাপনার মাধ্যমে সুন্দরবন এবং সুন্দরবনের বন্যপ্রাণী সম্পর্কে ধারণা এবং সুন্দরবনের রক্ষনীয় বিষয় তুলে ধরা হয়।এছাড়াও,আলোচনা সভা, কুইজ ও চিত্র অঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চাঁদপাই স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন ছবেদখান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মহিনউদ্দিন কাঞ্চন, এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকেরা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন” ওয়াইল্ডটিম কে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজন করার জন্য। এছাড়াও এই আয়োজনের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণে যুব সমাজকে ভূমিকা পালন করার আহবান জানানো হয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণীর ক্ষতি হয় এমন সব কাজ থেকে বিরত থাকতে হবে এবং সবাইকে সুন্দরবনের গুরুত্ব বুঝাতে হবে বিষ দিয়ে মাছ ধরা হরিন শিকার করা বন্ধ করার আহবান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..