• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় তাহফিজুল কুরআন মডেল মাদরাসায় ভর্তির কার্যক্রম শুরু

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ১০১ দেখেছেন
আপলোড : বুধবার, ৬ মে, ২০২৬

বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজে অবস্থিত তাহফিজুল কুরআন মডেল মাদরাসা এপ্রিল মাসের ১৫ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এলাকায় দ্বীনি শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করেছে। মাদরাসাটি মুসলিম নগর, বুড়িরডাঙ্গা এলাকায় প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা ফেরদাউস হুসাইন মাহমুদী এবং মুহতামিম হিসেবে রয়েছেন হাফেজ ক্বারী নাজমুল ইসলাম।

সরাসরি হুফ্ফাজুল কুরআন বাংলাদেশ কর্তৃক পরিচালিত,
আন্তর্জাতিক মানের হাফেজে কুরআন দ্বারা সরাসরি শিক্ষা দানের সু ব্যাবস্থা এবং বাচ্চাদের জন্য মনোরম পরিবেশ খেলাধুলার মাঠ সহ শারিরীক ওহ সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনের পর থেকেই নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, কুরআন হিফজের পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হবে। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ফেরদাউস হুসাইন মাহমুদী বলেন, “আমাদের লক্ষ্য হলো কুরআনের আলোয় আলোকিত একটি প্রজন্ম গড়ে তোলা, যারা দ্বীনি ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হবে।”

মুহতামিম হাফেজ ক্বারী নাজমুল ইসলাম বলেন, “এখানে শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে নূরানী, নাজেরা ও হিফজ শিক্ষা প্রদান করা হবে। অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। মাদরাসা কর্তৃপক্ষ আরও জানায়, সীমিত আসনের ভিত্তিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: 01824-141497


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..