• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
হেডলাইন :

পানছড়িতে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন, র‍্যালী ও প্যারেড অনুষ্ঠিত

পানছড়ি প্রতিনিধি / ৫৯ দেখেছেন
আপলোড : বুধবার, ২০ মে, ২০২৬

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যে পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা ইউনিটের আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও প্যারেড করা হয়েছে।

২০ মে (‎বুধবার)  সকাল দশটায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে এ আয়োজন করা হয়েছে। উপজেলা ইনচার্জ লিটন বৈঞ্চনব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।


‎জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড গ্রাউন্ড পরিদর্শন, শান্তির প্রতিক পায়রা উড়ানোর হয়।


‎এসময় প্রধান অতিথি ফায়ার কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রাকৃতিক ও কৃত্রিম সকল দুর্যোগ মোকাবেলায় আপনাদের পাশে পেয়েছি। ভবিষ্যতেও জনসাধারণ আপনাদেরকে বিপদে পাশে পাবে এমনটা বিশ্বাসও আস্থা রাখে।

‎অন্যান্যদের মধ্যে, লিডার শফিকুল আলম, উপজেলা রেড ক্রিসেন্ট’র দলনেতা মোঃ শাহীন আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সকল সদস্য অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..