• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমি কাউন্সিলর নির্বাচিত হলে তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ড কে দুর্নীতিমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো / মনির হোসেন ভুইয়া

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি / ১৮ দেখেছেন
আপলোড : বুধবার, ২০ মে, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন তারাবো পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনির হোসেন ভূঁইয়া ।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ডের নেতাকর্মী সহ সকল সাধারণ জনগণ মনির হোসেন ভুইয়া কে কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহী।জানা গেছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে বিএনপি’র প্রত্যেকটি কর্মসূচিতে সামনে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন মনির হোসেন।

রাজনৈতিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তি তিনি।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকার কারণে ইতিমধ্যে তিনি 8 নং ওয়ার্ডের মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারাব পৌর ৪ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সেই প্রেক্ষাপটে মনির হোসেনের নাম সামনে আসা স্বাভাবিক।হমনির হোসেন ছোটবেলা থেকেই ৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে আছেন।

মনির হোসেন সাংবাদিকদের কে জানান আমার প্রিয় অভিভাবক রূপগঞ্জ আসনে সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভাই আমাকে অনুমতি দিলে আমি অবশ্যই তারাবো পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করব।এবং আমি যদি নির্বাচিত হই ৪ নং ওয়ার্ড থেকে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ,দুর্নীতি সহ সকল প্রকার অন্যায় মূলক কাজ নির্মূল করে ৪ নং ওয়ার্ড কে উন্নয়নমুখী একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..