• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

বটিয়াঘাটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার / ৬১ দেখেছেন
আপলোড : শনিবার, ২৩ মে, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বটিয়াঘাটা পূর্ব থানা শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে এক ‘কর্মী শিক্ষাশিবির’ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক মান উন্নয়ন এবং কর্মীদের আদর্শিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে এই শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।

বটিয়াঘাটা পূর্ব থানা সভাপতি ,মোঃ গালিব উদ্দিন,-এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ,মুহাম্মাদ উল্লাহ শেখ,এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সভাপতি **মমিনুর রহমান**।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও মিডিয়া সম্পাদক, সজীব মাহমুদ বোরহান,এবং ইসলামি ছাত্রশিবির বটিয়াঘাটা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখার সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিশ্বাস। এছাড়া শিক্ষাশিবিরে দারস পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সাবেক মাদ্রাসা সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখার আমীর মাওলানা নাজমুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ইসলামের সুমহান আদর্শ সমাজে প্রতিষ্ঠায় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শিক্ষাশিবিরে থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..