• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ, দোষীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৮ দেখেছেন
আপলোড : শনিবার, ২৩ মে, ২০২৬

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।

 

শনিবার (২৩ মে) বিকেল ৪টায় এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কলেজ মোড়স্থ জুলাই স্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সমবেত হয়।

 

পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন, এনসিপি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, সাংগঠনিক সচিব মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান জুয়েল , ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

 

বক্তারা বলেন, যারা সন্ত্রাসী কায়দায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছে, তারা হামলা করে প্রমাণ করেছে এদেশে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছিল একইভাবে তারাও তাদের পতন ঘটাচ্ছে। আমরা এদেশে আর কোন নব্য ফ্যাসিস্টের উত্থান হতে দেবো না।

 

বক্তারা আরও বলেন, অবিলম্বে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদেরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা কুড়িগ্রাম এনসিপির পক্ষ থেকে নাসিরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

এসময় কুড়িগ্রাম এনসিপি এর জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..