• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ বাবা ও ছেলে গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি   / ৩৭ দেখেছেন
আপলোড : রবিবার, ২৪ মে, ২০২৬

মধ্যরাতে নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে ইয়াবাসহ ১১টি মাদক মামলার দুই আসামি শরিফুল ইসলাম (৫৫) ও তার ছেলে বাপ্পি সাহারিয়ারকে (৩৫) গ্রেফতার করেছে সদর পুলিশ ফাঁড়ি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৩ মে) বিকেলে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২২ মে) মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকারসহ সঙ্গিয় ফোর্স শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা গ্রামের যশোর-নড়াইল মহাসড়কের পাশের নার্সারির সামনে থেকে শরিফুল ইসলাম ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ার এর গতিরোধ করে তাদের তল্লাশি করেন। এসময় শরিফুল ইসলামের পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ পিচ ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ারের পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিচসহ মোট ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শরিফুল ইসলামের নামে ৩টি ও তার ছেলে বাপ্পি সাহারিয়ার ৮টি মাদক মামলা রয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ইয়াবাসহ গ্রেফতার শরিফুল ইসলামের নামে ৩ টি তার ছেলে বাপ্পি সাহারিয়ার এর বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..