নরসিংদীর শিবপুরে সৈকারচর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে নরসিংদী শিবপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সারাদেশে এক বছরে বিশ হাজার খাল খনন কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে উপজেলার যোশর ইউনিয়নের কাজিয়ারা ব্রিজের পাড় থেকে সৈকারচর আড়িয়ালখা নদীর পার্শ্ব পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাজের খাল পূনঃখনন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনজুর এলাহী।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), যোশর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব বৈরাগী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সী, উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগমসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।