• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
হেডলাইন :

ঠাকুরগাঁওয়ে ৫৬টাকায় ২৬জন পেলেন পুলিশের চাকরি

রংপুর ব্যুরোচীফ: / ১৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২৫ মে, ২০২৬

২৪ মে রবিবার ২০২৬ খ্রিস্টাব্দে জেলা পুলিশ, ঠাকুরগাঁও এর আয়োজনে পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয় এবং প্রাথমিকভাবে ২৬জন নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

 

এ উপলক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

 

পুলিশ সুপার মহোদয় নবনির্বাচিতদের উদ্দেশ্যে আরও বলেন, সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সদ্য নির্বাচিত সদস্যরা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে মানবিক ও পেশাদার পুলিশিং নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ কর্মকর্তাবৃন্দ, ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..