পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাঁঠালিয়া উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান।
এক শুভেচ্ছা বার্তায় কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরের অহংকার ও হিংসা বিসর্জন দিতে হবে।
তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দের দিনে আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কথা ভুলে গেলে চলবে না। আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসি।”
শুভেচ্ছা বার্তায় তিনি কাঁঠালিয়া উপজেলার সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।