• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

পাহাড়ি জনগোষ্ঠীর পাশে উন্নয়ন, চিকিৎসা ও পুনর্বাসন সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী,

উশৈনু মারমা, থানচি, প্রতিনিধি: / ৪৪ দেখেছেন
আপলোড : সোমবার, ২৫ মে, ২০২৬

পার্বত্যাঞ্চলের দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, চিকিৎসা সহায়তা এবং মানবিক উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক মানবিক সহায়তা ও মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

জানা গেছে, গত ০৭ মে ২০২৬ তারিখে জিওসি, ২৪ পদাতিক ডিভিশন এবং কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড থানচি উপজেলার আওতাধীন বাকলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় পাড়াবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জীবনযাত্রার মান, চিকিৎসা সংকট, শিক্ষা সমস্যা ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন চাহিদার কথা শোনেন। স্থানীয় জনগণের এসব সমস্যার কথা বিবেচনায় নিয়ে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন বাকলাই পাড়া সাবজোন কর্তৃপক্ষ মানবিক সহায়তা কার্যক্রম হাতে নেয়।

এর অংশ হিসেবে গত শনিবার (২৪ মে) বাকলাই পাড়া সেনা সাবজোন ক্যাম্পে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প ও উন্নয়ন সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ১০টি পাড়ার সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সোলার প্যানেল, সোলার ব্যাটারি, ১৫০টি চেয়ার, একটি সাউন্ড বক্স, দুটি ৩০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক এবং স্থানীয় গির্জা ঘর ও কিয়াং (প্যাগোডা)ঘরের জন্য ১৮ বান টিন। এসব সামগ্রী পেয়ে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

একই সঙ্গে স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। সেনাবাহিনীর মেডিক্যাল টিম দিনব্যাপী শিশু, নারী ও বয়স্ক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ প্রদান করেন। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে স্থানীয়রা এ মেডিক্যাল ক্যাম্পকে অত্যন্ত উপকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে প্রাতা পাড়ার( মৃত) রনি বমের ছেলে রোয়াল থান লিয়ান বম (পাথান বম)-এর চিকিৎসার জন্য আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বাশিরাম পাড়ার ভক্তিরানি ত্রিপুরাকে শিক্ষা সহায়তা এবং শেরকর পাড়ার কারবারি তুমথম বমকে চিকিৎসা সহায়তা ও আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রাতা পাড়ার কারবারি পারকেলিং বম বলেন, “সেনাবাহিনী আছে বলেই আমরা পাহাড়ে নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারছি। তারা সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে ছিল, এখনও রয়েছে।”বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, পার্বত্যাঞ্চলের বম জনগোষ্ঠীর পুনর্বাসন, চিকিৎসা সহায়তা, আর্থিক সহযোগিতা এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাবে। পাশাপাশি তিনি সবাইকে নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, মমতা ও ভ্রাতৃত্বের যে বন্ধন গড়ে উঠেছে, বাকলাইপাড়ার এ আয়োজন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দুর্গম পাহাড়ে মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..