• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

সাজেকে ভয়াবহ বজ্রপাত: তিন মাসের শিশুর মৃত্যু, একই পরিবারের ৫ জন আহত

মোঃ আসিফ ইসলাম সাইফ বাঘাইছড়ি প্রতিনিধি: / ২৩ দেখেছেন
আপলোড : সোমবার, ২৫ মে, ২০২৬

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ বজ্রপাতে উজ্জ্বল চাকমা নামে তিন মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অবস্থান করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাত তাদের বসতঘরের ওপর আঘাত হানলে পরিবারের সবাই আহত হন। গুরুতর আহত অবস্থায় তিন মাস বয়সী শিশু উজ্জ্বল চাকমাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহতরা হলেন— প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি চাকমা (৪৮), রেশমি চাকমা (২৮), জেরিন চাকমা (১৫) ও নিজুম চাকমা (৩)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর স্থানীয় গ্রামবাসী দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পাহাড়ি এলাকায় বর্ষা মৌসুমে প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে। বিশেষ করে দুর্গম অঞ্চলে সচেতনতার অভাব ও নিরাপদ আশ্রয়ের সংকট থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে। তারা বজ্রপাত থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

শিশুটির মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..