• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কোরবানির ঈদ সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বেড়েছে তেঁতুল কাঠের খাটিয়ার চাহিদা

মোঃ ফিরোজ হোসাইন,, নওগাঁ জেলা প্রতিনিধি: / ১০ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর আত্রাইসহ বিভিন্ন এলাকায় বেড়েছে তেঁতুল গাছের কাঠ দিয়ে তৈরি খাটিয়ার চাহিদা। কোরবানির পশুর মাংস কাটাকাটি ও টুকরা করার কাজে ব্যবহৃত এসব খাটিয়া এখন বিক্রি হচ্ছে বাড়তি দামে। ঈদ যত ঘনিয়ে আসছে,ততই জমে উঠছে খাটিয়ার বেচাকেনা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির পর মাংস ছাটাইয়ের কাজে তেঁতুল কাঠের খাটিয়া সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কারণ তেঁতুল কাঠ শক্ত হওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে সহজে ক্ষতিগ্রস্ত হয় না এবং কাঠের গুড়িও মাংসের সঙ্গে মিশে যায় না। এ কারণে অন্য কাঠের তুলনায় তেঁতুল কাঠের খাটিয়ার কদর অনেক বেশি।

 

কাঠ ব্যবসায়ীরা জানান, গ্রামের বিভিন্ন এলাকা থেকে তেঁতুল গাছ সংগ্রহ করে স্ব-মিলে কেটে ছোট, মাঝারি ও বড় আকারের খাটিয়া তৈরি করা হচ্ছে। বর্তমানে ছোট খাটিয়া ৩০০ টাকা, মাঝারি ৪০০ টাকা এবং বড় খাটিয়া ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

কাঠ ব্যবসায়ী জুয়েল হোসেন বলেন,“আগের মতো এখন সহজে তেঁতুল গাছ পাওয়া যায় না। যে গাছ পাওয়া যায়, সেটিও বেশি দামে কিনতে হচ্ছে। তাই খাটিয়ার দামও কিছুটা বেড়েছে।”

 

স্ব-মিল মালিক রাকিব সরদার জানান, এক সিএফটি তেঁতুল কাঠ দিয়ে ছোট-বড় মিলিয়ে প্রায় চারটি খাটিয়া তৈরি করা যায়। এসব খাটিয়া বিক্রি করে ব্যবসায়ীরা ভালো লাভ করছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..