• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

কয়রা সিদ্দিকিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফরহাদ হোসেন,কয়রা (খুলনা)প্রতিনিধি : / ৯৬ দেখেছেন
আপলোড : রবিবার, ৩১ মে, ২০২৬

দক্ষিন খুলনার ঐতিহ্যবাহী কয়রা সিদ্দিকিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সিদ্দিকিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়।

ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এ পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ, গান, গল্প ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা একত্রিত হয়ে আনন্দঘন সময় কাটান।

এসময় স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রাক্তন শিক্ষার্থী আল আমিন, সাইফুল্লাহ, ইনামুল, আলমগীর সহ অন্যরা বলেন সময়ের প্রবাহে আমরা অনেকেই কর্মব্যস্ততা ও জীবনের নানা প্রয়োজনে একে অপরের থেকে দূরে সরে গেছি। কিন্তু ঈদের এই পুনর্মিলনী আমাদের আবার একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আজ এখানে উপস্থিত হয়ে মনে হচ্ছে, পুরোনো দিনের সেই বন্ধন ও আন্তরিকতা এখনও অটুট রয়েছে।

উদযাপন কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুন তুহিন ও সাংবাদিক ফরহাদ হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ফরহাদ হুসাইন। এসময় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াসাদ আলী ও ইউপি সদস্য সরদার আবু হাসান প্রাক্তন শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

টানা পঞ্চমবারের মতো আয়োজিত এই মিলনমেলা শেষে প্রাক্তন শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন যে, সিদ্দিকিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামীতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কল্যাণে এবং মাদ্রাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে।

পূনর্মিলনী উপলক্ষে অ্যালামনাই এসোসিয়েশন “স্পন্দন”নামে একটি বিশেষ ক্রোড় পত্র প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..