• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: / ৬ দেখেছেন
আপলোড : সোমবার, ১ জুন, ২০২৬

দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (কাঞ্চন-০১)-এ জেলা প্রাণিসম্পদ দপ্তর, দিনাজপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম) এবং সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস।

স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম।আলোচনা সভায় দুগ্ধ খাতের উন্নয়ন, নিরাপদ ও পুষ্টিকর দুধ উৎপাদন বৃদ্ধি, নারী খামারিদের ভূমিকা এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..