• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বরিশাল বিএম স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. মীর এ.কে.এম. জাহিদুল কবির

‎পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ১০ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এবং সিটি কর্পোরেশন ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মীর এ.কে.এম. জাহিদুল কবির বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন

‎বিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে শিক্ষা সংশ্লিষ্ট মহল ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, তাঁর প্রজ্ঞা, দক্ষ নেতৃত্ব, দীর্ঘ অভিজ্ঞতা এবং সুদূরপ্রসারী চিন্তাভাবনা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, প্রশাসনিক দক্ষতা ও সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

‎তাঁর নেতৃত্বে ব্রজমোহন বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে আরও সমৃদ্ধভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

‎সকলেই মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মময় জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..