দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ী, গণেশতলায় অবস্থিত শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান, পূজা, প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, “আমরা সকল ধর্ম-বর্ণ মিলিয়ে তারেক রহমানের সরকারের উন্নয়নকে সামনের দিকে ত্বরান্বিত করবো।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ কচি, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া এবং দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম।
অনুষ্ঠানে মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লোকনাথ কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সমর দাস, গণেশতলা মন্দিরের স্বপন কুমার বোস, কেন্দ্রীয় লোকনাথ মন্দির কমিটির ১৩৬তম তিরোধান দিবসের আহবায়ক উদ্দীপ ভৌমিক, লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজ, প্রদীপ আগরওয়াল, গোবিন্দ নারায়ণ ভট্টাচার্য, বাবু চিত্ত ঘোষ, রত্না মিত্র, অর্পনা সরকার ও সারথী ঘোষ।
এছাড়াও ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় দেশ, জাতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।