লালমনিরহাটের তিনটি সীমান্ত দিয়ে ৩৩ জন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনগণের কঠোর অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে , ৬১তিস্তা ব্যাটালিয়ন বিজিবির আওতাধীন বড়খাতা বুড়াবুড়ি সীমান্ত দিয়ে ১১ জন,জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে ১০ জন এবং ১৫ বিজিবির আওতাধীন হাতিবান্ধা উপজেলার দিঘলটারী সীমান্ত দিয়ে ১২ জন নারী-পুরুষকে গত বৃহস্পতিবার (৪জুন)গভীর রাতে সিমান্তের শুন্যরেখায় বাংলাদেশে পুশ-ইনের জন্য নিয়ে আসে ভারতীয় বিএসএফ ।
এসময় বিজির নিয়মিত টহলদলের নজরে এলে বিজিবি ও সিমান্ত এলাকার লোকজন কঠোর অবস্হান গ্রহণ করে। এতে বিএসএফ পুশ ইনে ব্যর্থ হয়ে ভারতীয় নাগরিকদেরকে সিমান্তের ৫০গজ অভ্যন্তরে নিয়ে যেতে বাধ্য হয়।
বিজিবি সুত্রে জানা গেছে,পুশইনে ব্যর্থ হয়ে ৩৩জন ভারতীয় নাগরিক বর্তমানে ভারতীয় ভূখণ্ডেই অবস্থান করছেন।সিমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। অন্য দিকে ওপার সিমান্তে ভারতীয় বিএসএফ এর বিপুল সংখ্যক সদস্যকে মোতায়ন দেখা গেছে। বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র সাথে সিমান্ত এলাকায় উৎসুক জনতা পাহারায় থাকতে দেখা যায়। সিমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং এর স্থায়ী সমাধানের জন্য বিএসএফের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে বলে বিজিবি সুত্র থেকে জানা গেছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ঈমাম জানান, অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা কর�