• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
হেডলাইন :

ঐক্যবদ্ধভাবে দিনাজপুর সদর-৩ আসনকে শান্তি, সাম্য ও সৌহার্দ্যের জনপদ হিসেবে গড়ে তুলব — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: / ৮৬ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে ঐক্যবদ্ধভাবে দিনাজপুর সদর-৩ আসনকে শান্তি, সাম্য ও সৌহার্দ্যের জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

শুক্রবার (৫ জুন) দিনাজপুর সৎসঙ্গ বিহারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। সনাতনী ধর্মাবলম্বী সম্প্রদায়ও এই সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার। মাদক, চাঁদাবাজি ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। কোথাও এ ধরনের কর্মকাণ্ড ঘটলে আমাকে অবহিত করবেন।”

অনুষ্ঠানে স্বতিসেবক প্রদীপ চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মো. মামুনুর রশীদ কচি এবং পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ইসমাইল খান জন্স।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সৎসঙ্গ বিহারের সভাপতি ক্ষীতিশ চন্দ্র শীল,সহ- প্রতি ঋত্বিক (SPR), সহ-সভাপতি নবীন রায়, সহ-সভাপতি সন্ধি রায়, উৎসব সম্পাদক অমূল্য রায়, (জ্যেষ্ঠ প্রভাষক), সম্পাদক মহিতোষ রায়, (জ্যেষ্ঠ প্রভাষক) ও বিহার পুরোহিত দীপক ব্যানার্জীসহ বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..