• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
হেডলাইন :

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গায় বৃক্ষের চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি / ৪৭ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৫ জুন, ২০২৬

৫ জুন ২০২৬, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলায় CoRLIA Project, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (KHDC)-এর উদ্যোগে এক আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি Ecosystems Restoration and Resilient Development in Chittagong Hill Tracts (ERRD-CHT),UNDP সহযোগিতায় CoRLIA কম্পোনেন্ট আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাব উদ্দিন*, উপজেলা কৃষি অফিসার, মাটিরাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *মোঃ আব্দুল্লাহ আল মাসুম*, উদ্যানতত্ত্ববিদ, মাটিরাঙ্গা এবং *মোঃ কোরবান আলী,প্রকল্প সমন্বয়কারী,মাটিরাঙ্গা উপজেলা।

এ সময় CoRLIA প্রকল্পের সুবিধাভোগী ৫৬ জন নারী সদস্যের মাঝে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতিজনকে ১টি নিম, ১টি লেবু ও ১টি হরীতকী গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..