• রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
হেডলাইন :
কক্সবাজারে বিজিবির পৃথক দুই অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আলীকদম-থানচির দুর্গম পাহাড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প হাম, কলেরা ও বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় মানুষের পাশে মনোঘর প্রাক্তন শিক্ষার্থীরা জমি জবরদখলের আশঙ্কায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মুক্তাগাছার রঘুনাথপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু! চলতি সপ্তাহেই সম্পূরক বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: নবান্নে পটপরিবর্তন ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি

আলীকদম-থানচির দুর্গম পাহাড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প হাম, কলেরা ও বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় মানুষের পাশে মনোঘর প্রাক্তন শিক্ষার্থীরা

Reporter Name / ৫৪ দেখেছেন
আপলোড : রবিবার, ৭ জুন, ২০২৬

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙ্গামাটির মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জিমিট স্যারের উদ্যোগে এবং একে খান ফাউন্ডেশনের ওষুধ সহায়তায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দে আলীকদম ও থানচি উপজেলার বাগানপাড়া (২নং ওয়ার্ড) এবং চাকমাঝিরি পাড়াসহ আশপাশের দুর্গম এলাকায় এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে হাম, কলেরা ও অন্যান্য রোগে আক্রান্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা কার্যক্রমে তত্ত্বাবধান করেন মনোঘরের প্রাক্তন ছাত্র ডা. লাব্রে চিং মারমা, মেডিকেল অফিসার, নানিতা কিডনি ডায়ালাইসিস সেন্টার, ইউনিট হাসপাতাল, রাঙ্গামাটি এবং ডা. কণিষ্ক চাকমা (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য), মেডিকেল অফিসার, বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাঙ্গামাটি।

এছাড়াও মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়। ক্যাম্পে শতাধিক অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ পান।

স্থানীয় বাসিন্দা ও চিকিৎসক মেনুচিং মারমা বলেন, “আমাদের এলাকা অত্যন্ত দুর্গম ও দরিদ্র। অসুস্থ হলে চিকিৎসার জন্য অনেক কষ্ট করতে হয়। অনেকেরই চিকিৎসার খরচ বহনের সামর্থ্য নেই। এমন সময়ে মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিমিট স্যার এবং চিকিৎসক দল আমাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক চিকিৎসা সেবা অব্যাহত থাকলে দুর্গম এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।

স্থানীয়দের মতে, পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার মধ্যে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ এবং সমাজের বিত্তবান ও সচেতন মহলকে মানবিক উদ্যোগে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..