• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
হেডলাইন :
ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক পানছড়িতে মরহুম মাওলানা আব্দুল মজিদের স্মরণে বিএনপি ও ওলামা দলের দোয়া মাহফিল ‎বরিশালে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত আগামী ১০ আগস্ট প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

জমি জবরদখলের আশঙ্কায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ / ৪৪ দেখেছেন
আপলোড : রবিবার, ৭ জুন, ২০২৬

খুলনার কয়রায় জোর পুর্বক জমি দখলের আশস্কায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দেয়াড়া গ্রামের আঃ গফুর গাইনের পুত্র মোঃ ইউনুছ আলী।

 

রবিবার (৭ জুন) বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী ইউনুস আলী

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ৩১ মে একই গ্রামের মৃত সুলতান গাইনের পুত্র নাসির গাইন, নাসির গাইনের পুত্র আকবার ও ইকবাল, হযরত গাইনের পুত্র তোয়েব আলী সহ আরও কয়েক জন মিলে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা করে। এতে আমরা বাঁধা দিলে তারা আমাদেররকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। ঐ ঘটনাটিকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষ নাসির গাইন গংরা কয়রা আদালতে একটি আমার পিতা গফুর গাইন ও ভাইপো আবু রায়হানের নামে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় আমার পিতা জামিন প্রাপ্ত হয়। অন্যদিকে ভাইপো আবু রায়হান জেল হাজতে প্রেরন করা হয়। মামলাটি সম্পুর্ন মিথ্যা অভিযোগের ভিত্তিতে দায়ের করে আমাদের প্রতিপক্ষরা হয়রানি করছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিগত ৫০ বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে ঐ জমি ভোগ দখল আসছি। দখলে থাকা সর্তেও নাসির গংরা উক্ত জমি দখল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র মেতে উঠেছে।

ঐ বিষয়টিকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহত রাখার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে জানিয়ে দিয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা হতে রেহাই পাওয়ার পাশাপাশি উক্ত সম্পত্তি যাতে করে দখল করতে না পারে তার প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..