• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

নবীনগরে কোমলপানীয়র সাথে এসিড মিশিয়ে পান করিয়ে কিশোর কে হত্যা

মোঃ জাবেদ আহমেদ জীবন ব্রাহ্মণবাড়ীয়া / ১৩ দেখেছেন
আপলোড : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অ্যাসিড খাইয়ে রহমত উল্লাহ নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে নিজ বাড়িতে মারা যায় সে।
রহমত উল্লাহ (১৫) বিদ্যাকুট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেরকুটা গ্রামের কর্মকারপাড়ার সিদ্দিক মিয়ার ছেলে।
এর আগে গত ৪ এপ্রিল কোমল পানীয়ের সঙ্গে অ্যাসিড মিশিয়ে খাওয়ালে অসুস্থ হয়ে পড়ে রহমত উল্লাহ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কিশোরের পরিবার থানায় একটি অভিযোগ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিক মিয়ার সঙ্গে একই গ্রামের বাসিন্দা হাসান মিয়ার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। এ দ্বন্দ্বের জেরে গত ৪ এপ্রিল হাসান কৌশলে রহমত উল্লাহকে ডেকে নিয়ে কোমল পানীয়ের সঙ্গে অ্যাসিড মিশিয়ে পান করান। এরপরই রহমত উল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় একজন কে আটক ও কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান নবীনগর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..