• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনের আহবান জানালেন ইউএনও মাহমুদুর রহমান

খাগড়াছড়ি প্রতিনিধি / ১২ দেখেছেন
আপলোড : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ওপর গুরুত্বারোপ করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মাহমুদুর রহমান।

​তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের নকলের চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। মানসম্মত শিক্ষার জন্য নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই।

​রোববার (১৯ এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে আয়োজিত ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান, দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক মন্তব্য করে ইউএনও মাহমুদুর রহমান বলেন, এই বিশ্বে নিজের অবস্থান তৈরি করতে হলে কেবল পাঠ্যবই নয়, বরং সৃজনশীলতা, নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। সময়ের প্রয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হয়ে দক্ষতা বৃদ্ধির জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

​মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ সলিম উল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল।

এ সময় গোমতি পশ্চিম পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল জব্বার, খেদাছড়া
ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জামাল উদ্দান ও আদর্শগ্রাম আনোয়ারা বেগম দাখিল মাদ্রাসার সুপার মো. হুমায়ুন কবিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​মাদ্রাসার আরবি প্রভাষক মো. আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন আরবি প্রভাষক মো. আব্দুল করিম। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক জীবন গঠন এবং সুশৃঙ্খলভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..