• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরীক্ষার্থীদের দুশ্চিন্তা কমাতে রাশেদুল ইসলামের মানবিক উদ্যোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: / ২৩ দেখেছেন
আপলোড : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আসন্ন ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ রাশেদুল ইসলাম।
তিনি তার ব্যক্তিগত উদ্যোগে রায়পুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল ও পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, পরীক্ষার্থীদের আজ দুপুর ৩টায় রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। এতে প্রায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী উপস্থিত হয়ে সরাসরি নগদ অর্থ সহায়তা গ্রহণ করে।
চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, যারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেনি, তাদের অভিভাবকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক শিক্ষার্থীর কাছে বিকাশের মাধ্যমে সহায়তার অর্থ পাঠানো হয়েছে।
এ বিষয়ে সংবাদ প্রতিনিধির সাথে চেয়ারম্যান প্রার্থীর পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানানো হয়, এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
উল্লেখ্য, গতকাল এক ফেসবুক পোস্টে মুহাম্মদ রাশেদুল ইসলাম আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং যাতায়াত সংক্রান্ত যেকোনো সমস্যায় তার সাথে যোগাযোগ করার আহ্বান জানান।
তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি যুবসমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।”
তার এ মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..