• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
হেডলাইন :

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করলো ওব্যাট হেল্পার্স খুলনা

*তানভীর আলম স্বপন, খালিশপুর প্রতিনিধি:** / ৩০ দেখেছেন
আপলোড : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

*

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আন্তরিক ও আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করেছে ওব্যাট হেল্পার্স খুলনা। শনিবার (১৯ এপ্রিল) নগরীর খালিশপুরস্থ ওব্যাট আইটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওব্যাট থিংক ট্যাংক খুলনার সাধারণ সম্পাদিকা হুমায়রা নাজ হুমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স খুলনা শাখার প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ খালিশপুর টেকনিক্যাল স্কুলের শিক্ষিকা রুকসানা পারভিন, শিক্ষক বিজন রায়, ওব্যাট হেল্পার্স খুলনা শাখার মনিটরিং অফিসার শারজিল জিলানী, প্রধান শিক্ষিকা নাওশিন জেবা, ওব্যাট টিউটোরিং শিক্ষিকা সানজিদা ইসলাম, ইকরামুল ও রুমানা পারভিন। এছাড়াও ওব্যাট থিংক ট্যাংক খুলনার সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..