• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

বেলাবোতে রাবেয়া হকের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি: / ১৪ দেখেছেন
আপলোড : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নরসিংদীর বেলাবোতে বাংলাদেশ মহিলা পরিষদের বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সংগঠনের অন্যতম সহ-সভাপতি রাবেয়া হকের স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় মরহুমার নিজ বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের সম্পাদক রীনা আহমেদ, কেন্দ্রীয় কৃষক সমিতির সদস্য ও সিপিবি জেলা কমিটির সম্পাদক তোফাজ্জল হোসেন শান্তি, বারৈচা কলেজের অধ্যাপিকা, মরহুমার স্বামী আমিনুল হক মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠক ও কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে রাবেয়া হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সভাপতি রাবেয়া খাতুন শান্তি শোক প্রস্তাব পাঠ করেন এবং মরহুমার স্মৃতিচারণ করে বলেন, “রাবেয়া হকের মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালাম, যা সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি।”
সংগঠনের সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা শোকবার্তা পাঠ করেন। এছাড়া বক্তব্য দেন আসপিয়া আক্তার হেনা, মিনতী রানি সূত্রধর, হেভেন আক্তার, পারভীন বেগম, প্রবীণ সংগঠক সেলিনা বেগম, মোঃ অহিদ মিয়া এবং বিশিষ্ট সমাজকর্মী জাহানুল হক বাবুল, কেন্দ্রীয় কমেটির প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ,
কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তোফাজ্জল হোসেন শান্তি তার বক্তব্যে রাবেয়া হকের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শেষে সমাপনী বক্তব্যে সভাপতি রাবেয়া খাতুন শান্তি সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, রাবেয়া হকের আদর্শ ধারণ করে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে হবে। তিনি বিশেষ করে বাজনাব শাখার কর্মীদের সংগঠনের প্রতি আরও আন্তরিক ও নিবেদিত হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..