• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ১৮ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

জাতীয় আইনগত সহায়তা দিবস – ২০২৬ উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“সরকারি খরচে বিরোধ শেষ,সবার আগে বাংলাদেশ”
এই স্লোগানকে ধারণ করে ২৮ শে এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ স্হান প্রদক্ষিন করে শেষ হয়। র‍্যালি শেষে আইনজীবি সমিতির অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটি বরিশালের আয়োজনে
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন, চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, বরিশাল। তিনি তার বক্তব্যে বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সবাইকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষ যাতে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারে, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে এ সেবা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

উক্ত আয়োজনে মোঃ খায়রুল আলম সুমন জেলা প্রশাসক বরিশাল,মোস্তাক আহমেদ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), ট্রাইব্যুনাল, বরিশাল,মীর মোঃ এমতাজুল হক মহানগর দায়রা জজ বরিশাল,মোহাম্মদ রকিবুল ইসলাম বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ (নারী ও শিশু ট্রাইব্যুনাল), বরিশাল।মোঃ জাহিদুল আজাদ— চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,মোঃ জহির উদ্দিন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ প্রমুখ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..