• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর বাড়ির মালিকের উপর হামলার অভিযোগ

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ / ৮ দেখেছেন
আপলোড : শনিবার, ৯ মে, ২০২৬
Oplus_131072

মোংলার জয়মনিতে বাড়িতে চুরি করতে গিয়ে বাড়ির মালিকের হাতে আটক পরবর্তীতে বাড়ির মালিকের উপর হামলা, বাড়ির মালিক গুরুতর জখম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেরত দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ বেড়ে প্রেরণ করা হয়।

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জয়মনি এলাকার বাসিন্দা মনির সেখের বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এবং বাড়ির মালিকের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে। শুক্রবার (৮ মে) রাত ১২ টার দিকে একটি সঙ্ঘবদ্ধ দল চুরি করতে মনির সেখের বাড়িতে ঢুকে,চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতে-নাতে বাড়ির মালিক মনির শেখ তাদের আটক করে।

মনির শেখের মনির শেখের চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন চলে আসে মোঃ টুটুল সেখ বলেন” মনির শেখের বাড়িতে চুরি হয়। এ সময় চোরের দলকে মনির সেখ হাতে নাতে ধরেন। চুরি হওয়া সালিশটি ওই ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হাওলাদার করেন। ৯ মে সকাল বেলা বাড়ির মালিক মনির সেখ রাস্তা থেকে বাড়ির দিকে ফেরার পথে ওত পেতে থাকা চোর দলের সদস্য রাব্বি সেখ (২০) তার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেন।

আহত ব্যক্তির চিৎকারে এলাকাবাসী ছুটে এলে রাব্বি শেখ সহ তার দলবল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে পাঠানোর পরামর্শ দেন।

অভিযুক্ত রাব্বি শেখ একি এলাকার বাসিন্দা ও মোঃ জাহাঙ্গীর শেখের ছেলে ও (সেলিম হাওলাদারের পালক পুত্র) এই ঘটনায় মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..