• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশী ফিসিং নেটসহ আটক-১

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: / ৮ দেখেছেন
আপলোড : রবিবার, ২৪ মে, ২০২৬

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশী ফিসিং নেটসহ একজনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটক আসামি হলেন, ঝিকরগাছা থানার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রফিক পশারী (৬১)।

শনিবার (২৩ মে) রাত ১১ টার সময় শার্শা থানাধীন বাগুড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বাগুড়ী সাকিনের বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে আটক আসামি ও পলাতক অজ্ঞাতনামা আসামী (প্রাইভেটকার চালাক) দ্বয়ের ব্যবহৃত ১ টি পুরাতন সাদা রংয়ের TOYOTA প্রাইভেটকার তল্লাশী করে ৫ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত (ক) ৮০ বান্ডিল বিদেশী ELEPHANTA FISHING TACKLE ফিসিং নেট, (খ) ৬৮ বান্ডিল বিদেশী KEERIN FISHING TACKLE ফিসিং নেট, (গ) ৪০ বান্ডিল বিদেশী GOLD CUP ফিসিং নেট জব্দতালিকা মূলে উদ্ধার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, আটক আসামী ও পলাতক অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-৪৯, তাং-২৪/০৫/২০২৬, ধারা-25B(1)(b)/25-D The Special Powers Act, 1974 রুজু করা হয়েছে।

আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন এবং পলাতক অজ্ঞাতনামা আসামীর নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..