• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নলছিটিতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি / ৬ দেখেছেন
আপলোড : রবিবার, ২৪ মে, ২০২৬

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের একটি পুকুর থেকে আমিনুল ইসলাম বাবু তালুকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।

লাশের শরীরে বিভিন্ন অংশে কাটা-ছেঁড়ার দাগ থাকায় এটি হত্যাকাণ্ড কি না তা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম বাবু তালুকদার নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া এলাকার আলমগীর তালুকদারের ছেলে।

আজ রোববার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয় রায় বাড়ির সামনের পুকুর থেকে তার লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আলামত সংগ্রহের কাজ চলছে। পরিপূর্ণ তদন্ত ছাড়া এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..