• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
হেডলাইন :

নরসিংদী জেলা হাসপাতালের শয্যা বাড়ছে ২৫০-এ, চালু হচ্ছে বর্ধিত সেবা কার্যক্রম

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি : / ১৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২৫ মে, ২০২৬

নরসিংদী জেলা হাসপাতালের শয্যা সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০-এ উন্নীত করার অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে হাসপাতালে বর্ধিত শয্যা সেবা কার্যক্রম চালুরও অনুমতি প্রদান করা হয়েছে।

 

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নরসিংদী জেলা হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যা সেবা কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।

 

জানা যায়, স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার গত ১৮ মে ২০২৬ তারিখের এক স্মারকের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধান, আর্থিক সংগতিসহ বিভিন্ন দিক বিবেচনা করে এ অনুমোদন দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নরসিংদী জেলা হাসপাতালের বিদ্যমান ১০০ শয্যাকে উন্নীত করে ২৫০ শয্যায় রূপান্তর এবং বর্ধিত শয্যা সেবা কার্যক্রম চালু করা হবে।

 

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীদের বাড়তি চাপ মোকাবিলায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে জেলার ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংকট ছিল অন্যতম বড় সমস্যা। শয্যা সংখ্যা বৃদ্ধি পেলে রোগীরা আরও উন্নত ও বিস্তৃত চিকিৎসাসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

 

অর্থ বিভাগের উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..