• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

৩০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি : / ৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২৫ মে, ২০২৬

নরসিংদী জেলার বেলাব থানার পুলিশের অভিযানে ৩০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৫ মে ২০২৬) সকাল ৭টা ৩৫ মিনিটে বেলাব থানাধীন ধুকুন্দি এলাকার চিপাঘাট নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ’র দিকনির্দেশনায় রাত্রিকালীন কিলো-৬ ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আসামী আব্দুল হামিদ মজিদ (৪১), পিতা-মৃত আব্দুল জলিল, মাতা-মৃত সুফিয়া বেগম। তার বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ থানার খলছড়া ইউনিয়নের গাগলাজোড় এলাকায়।

বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ জানান জানায়, আসামীর হেফাজত থেকে সর্বমোট ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেলাব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..