• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

মোংলার চিলায় ৭৮৭ জেলে পেলেন ৭৭ কেজি করে ভিজিএফের চাল

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধি / ১১ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মোংলা উপজেলার চিলা ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়েছে। আজ ২৬ মে ২০২৬ তারিখে চিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুশৃঙ্খলভাবে এই খাদ্যশস্য বিতরণ করা হয়।


‎সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইউনিয়নের মোট ৭৮৭ জন কার্ডধারী জেলের প্রত্যেককে ৭৭ কেজি করে চাল দেওয়া হয়েছে।চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কৌশিক মৌলিক কানু, ইউপি সচিব মোঃ হাবিবুর রহমান এবং পরিষদের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।


‎বিতরণকালে আরও উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার শেখ। এছাড়া চাল বিতরণ কার্যক্রম সফল ও সার্বিক সহযোগিতায় ছিলেন মোংলা উপজেলা যুবদল নেতা মোঃ সাইফুল সিকদার।সরকারি নির্দেশনা মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত কার্ডধারী জেলেদের মাঝে এই চাল বণ্টন করা হয়েছে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ। মাছ ধরা নিষিদ্ধের এই সংকটকালীন সময়ে সরকারের পক্ষ থেকে এই বড় অঙ্কের খাদ্য সহায়তা পেয়ে জেলেরা সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..