• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি / ১৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৈয়দ জাহাঙ্গীর আলম দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সোমবার (২৫ মে ২০২৬) দিনাজপুরে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে তিনি ত্রাণ বিতরণ, হাসপাতাল পরিদর্শন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক অনুদান বিতরণ কার্যক্রমে অংশ নেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর বাস্তবায়নে এবং দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় ৬২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রতিজনকে ৩ হাজার টাকার চেক এবং এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।
এর আগে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার মো. নুর আলম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আরেকটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক আলহাজ্ব মোস্তফা কামাল মিলন এবং দিনাজপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন।
অনুষ্ঠানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫০ জন সেলুন কর্মচারী, ২৫০ জন খাদেম-মুয়াজ্জিন এবং ৫০ জন দুস্থ ও অসহায় মহিলার মাঝে সর্বমোট ২ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অপরদিকে একই দিনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রথম ধাপে সদর উপজেলার মোট ৯টি মসজিদ ও মন্দির সংস্কারের জন্য ২৫ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দিনাজপুর জেলার আহ্বায়ক উত্তম রায়সহ জেলা, পৌর ও কোতোয়ালি বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..