• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় ঈদের আনন্দ ভাগাভাগি, জুড়ীতে স্বস্তি ফিরল ১১২ অসহায় পরিবারের মাঝে

মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার, / ৪৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণের মাধ্যমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এই সহায়তা পেয়ে ঈদের আনন্দে নতুন প্রাণ ফিরে পেয়েছে ১১২টি পরিবার। সরকারের এমন জনকল্যাণমূলক উদ্যোগে উপকারভোগীদের মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি।

মঙ্গলবার (২৪ মে) জুড়ী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে নগদ অনুদান তুলে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে সরকারের এই মানবিক সহায়তা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় দেশের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে আছেন মাননীয় প্রধানমন্ত্রী। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও জনবান্ধব পরিকল্পনার ফলেই দেশের প্রান্তিক জনগোষ্ঠী আজ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচির আওতায় উপকৃত হচ্ছে। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু উন্নয়নের কথাই বলেন না, বরং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর আন্তরিক প্রচেষ্টা, নিবিড় তদারকি এবং জুড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সহায়তা কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমানের আদর্শ অনুসরণ করে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি ও জনসম্পৃক্ত কার্যক্রম ইতোমধ্যে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, সংসদ সদস্যের একান্ত সচিব (পিএস) দেওয়ান উসামা চৌধুরী, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা বলেন, সাবেক একাধিকবারের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমানের সুযোগ্য কন্যা, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক তদারকির ফলেই অসহায় মানুষের হাতে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আশা করি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী তাঁর মরহুম পিতার আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।এবং উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের আগে নগদ সহায়তা পেয়ে তারা অনেকটাই স্বস্তি অনুভব করছেন। কেউ ঈদের বাজার করবেন, কেউ সন্তানদের জন্য নতুন পোশাক কিনবেন। সরকারের এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..