• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

গবেষণায় বাংলাদেশের দ্বিতীয় জবির রসায়ন বিভাগ 

সীমান্ত,জবি প্রতিনিধি   : / ৭ দেখেছেন
আপলোড : শনিবার, ৩০ মে, ২০২৬

সাম্প্রতিক প্রকাশিত স্প্রিঞ্জার ন্যাচার পরিচালিত আন্তর্জাতিক গবেষণা সূচক “ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬” এ একাডেমিক গবেষণা সূচকে বাংলাদেশের মধ্যে ২য় অবস্থানে রয়েছে জবির রসায়ন। 

স্প্রিঞ্জার ন্যাচার পরিচালিত আন্তর্জাতিক গবেষণা সূচকের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

জানা যায়, পহেলা ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের গবেষণা তথ্যের ভিত্তিতে এ র‍্যাঙ্কিং প্রকাশ হয়েছে। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণার উপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করে থাকে সংস্থাটি।

র‍্যাঙ্কিং অনুযায়ী, বৈশ্বিক পরিসরে জবির সামগ্রিক অবস্থান ৬০৪৫ তম, একাডেমিক পর্যালোচনায় ৩০৬৯ তম এবং রসায়ন গবেষণায় ২৬৫৩ তম। বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সামগ্রিকভাবে ১৪ তম, একাডেমিক পর্যালোচনায় ১০তম এবং রসায়ন গবেষণায় ২য়।

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের নিরলস গবেষণা প্রচেষ্টা ও একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি। ইতিমধ্যেই আমরা র‍্যাংকিং ডেভেলপমেন্ট কমিটি গঠন করেছি। আমি যোগদানের একমাসের মধ্যেই ভাইস চ্যান্সেলর রিসার্চ এ‍্যাওয়ার্ড প্রদান করেছি আগামী মাসের ১৭ তারিখ মাননীয় শিক্ষা মন্ত্রীকে প্রধান অতিথি করে স্পেশাল রিসার্চ ও ডিন এ‍্যাওয়ার্ড প্রদান করবো। সামগ্রিক ভাবে রিসার্চকে উৎসাহিত করা ও এর মাধ্যমে একটা সম্মানজনক র‍্যাংকিং পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে উপনীত করাই আমার অন্যতম লক্ষ্য ।”

উল্লেখ্য, ন্যাচার ইনডেক্স হলো বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধের সংখ্যা ও লেখকদের অবদানের আনুপাতিক হারের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানকে র‍্যাঙ্কিং প্রদানকারী একটি স্বাধীন আন্তর্জাতিক সূচক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..