• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা

আব্দুল মতিন মুন্সী, বোয়ালমারী প্রতিনিধি: / ২ দেখেছেন
আপলোড : বুধবার, ৩ জুন, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৮ নং শেখর ইউনিয়নের বারাংখোলা পুরাতন বাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুইজনকে হত্যাচেষ্টা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

 

মামলার বাদী মোহাম্মদ তবিবুর রহমান জানান, গত ৩১ মে (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে বারাংখোলা পুরাতন বাজারের মুকুল মোল্লার মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

 

মামলায় ১ নম্বর আসামি হিসেবে মো. হাবিব মোল্লাকে উল্লেখ করে মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

 

বাদীর অভিযোগ অনুযায়ী, স্থানীয় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মো. হাবিব মোল্লার নেতৃত্বে আসামিরা সংঘবদ্ধভাবে তার ও তার আত্মীয় মোহাম্মদ সবুজের ওপর হামলা চালায়। হামলায় তাদের মারধর করে গুরুতর আহত করা হয়।

 

এ সময় বাদীর শার্টের পকেটে থাকা ১২ হাজার ৫০০ টাকা এবং মোহাম্মদ সবুজের পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

 

আহত তবিবুর রহমানকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

 

এ ঘটনায় ১ জুন ২০২৬ তারিখে বোয়ালমারী থানায় মামলা নং-০৬ রুজু করা হয়েছে। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন এসআই মাহমুদ। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..