• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
হেডলাইন :

বেলাবতে পুলিশের অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ তিনজন আটক

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি : / ৯ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নরসিংদীর বেলাব উপজেলায় অভিযান চালিয়ে ৪৩ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বেলাব থানার এসআই (নিরস্ত্র) শিহাব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গত ৩ জুন ২০২৬ রাত ১১টা ২০ মিনিটের দিকে বেলাব থানাধীন দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আব্দুল কাদির (৪৫), পিতা: গিয়াস উদ্দিন, গ্রাম: কাউয়ারটেকী; লিটন মিয়া (৩৮), পিতা: রইছ মিয়া, গ্রাম: চর ছায়েট; এবং বিধান চন্দ্র বিশ্বাস (৩৮), পিতা: মৃত অমূল্য চন্দ্র বিশ্বাস, গ্রাম: ছলমা। তারা সবাই বেলাব উপজেলার বাসিন্দা।

এ সময় তাদের হেফাজত থেকে সর্বমোট ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ এসএম আমানুল্লাহ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..