চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী ও সমাজসেবক মুহাম্মদ রাশেদুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও ঝরে পড়া শিক্ষার্থীদের সহযোগিতা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, খেলাধুলার পৃষ্ঠপোষকতা এবং মাদক-জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার কারণে তিনি এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।
মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন,
“আমি রায়পুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন,
“আমি প্রতীক নয়, জনগণের আস্থা ও ভালোবাসাকে সবচেয়ে বড় শক্তি মনে করি। নির্বাচন কমিশন যে প্রতীকই বরাদ্দ দিক না কেন, ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ চাই। আমি বিশ্বাস করি, জনগণ সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে মূল্যায়ন করবেন।”
এদিকে ইউনিয়নের সাধারণ জনগণের অনেকেই তার প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয়দের মতে, রাশেদুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ সরকারি সেবা পেতে অযথা হয়রানির শিকার হবেন না।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন,
“রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে রয়েছেন। তিনি চেয়ারম্যান হলে ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করবেন এবং জনগণের সমস্যার দ্রুত সমাধানে কাজ করবেন বলে আমরা আশা করি।”
তারা আরও বলেন,
“সাধারণ মানুষের কষ্ট তিনি বোঝেন। মাদক, জুয়া, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান সবসময় স্পষ্ট। তাই ইউনিয়নের উন্নয়ন ও সুশাসনের স্বার্থে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান অনেকেই।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রায়পুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।