• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
হেডলাইন :

লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলীর ইন্তেকাল করেছেন।।

মো:হাবিবুর রহমান হাবিব পাটগ্রাম সংবাদদাতা / ১৩ দেখেছেন
আপলোড : সোমবার, ৮ জুন, ২০২৬

লালমনিরহাট জেলার সিনিয়র সাংবাদিক দৈনিক এর প্রতিনিধি এবং লালমনিরহাট প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব মো: লিয়াকত আলী গতকাল সোমবার (৮ জুন) সকাল সোয়া দশটায় চিকিৎসাধীন অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে স্ট্রোক করলে দ্রুত তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।’

সাংবাদিক লিয়াকত আলীর মৃত্যুতে লালমনিরহাটের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোকপ্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সাংবাদিক লিয়াকত আলী দৈনিক সমাচার,নব চেতনা সহ বিভিন্ন পত্র পত্রিকায় কর্মরত ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি দৈনিক খোলা কাগজের প্রতিনিধি প্রভাষক ইফতার আহমদ, প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক দৈনিক যুগের আলো প্রতিনিধি মো:সাইফুল ইসলাম সবুজ, পাটগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো: আমিনুর রহমান পাটোয়ারী বাবুল, সহসভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো: আজিজুল হক দুলাল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম এর পাটগ্রাম উপজেলা সংবাদদাতা মো:হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাফিউল ইসলাম সাফি,পাটগ্রাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি মো:আজিনুর রহমান আজিম, দৈনিক বাংলাদেশ সমাচারের পাটগ্রাম উপজেলা প্রতিনিধি এফ আই রানা প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..